রিভার বাংলা’র বৈশাখী আয়োজনে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের প্রধান নদী আত্রেয়ী নিয়ে লিখেছেন নদী আন্দোলনের সংগঠক তুহিন শুভ্র মন্ডল – সম্পাদক কবে থেকে নদীকে দেখতে শিখি মনে পড়ে না ঠিকঠাক।তবে হ্যাঁ, নদীকে দেখি অনেকদিন থেকেই। আমার বাড়ি বালুরঘাটে একেবারে খাঁড়ির ধারে।প্রতিদিন সকালে জানলা খুললেই দেখতে পাই তাকে। বলা যেতে পারে ঘুম থেকে উঠে জল দেখি আর জলকে দেখেই ঘুমোতে যাই।এই খাঁড়িই গিয়ে মিশেছে বাড়ির অদূরে দক্ষিণ দিনাজপুরের প্রধান নদী আত্রেয়ীর সাথে। সেই আত্রেয়ী, যাকে পেরিয়ে মায়ের হাত ধরে পৌছাতাম দাদু-দিদার বাড়ি। মনে পড়ছে বর্ষার সময় নৌকা করে যেতাম। সোজা পথে না গিয়ে নৌকা ঘুরপথে…
Month: এপ্রিল ২০১৯
নববর্ষের প্রত্যাশা : ভালো থাকবে আমার নদী সুতি
রিভার বাংলা’র বৈশাখী আয়োজনে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাস্থ সুতি নদী নিয়ে লিখেছেন নদীকর্মী আফজল হোসেন আজম।- সম্পাদক আজ চৈত্রের শেষ দিন। কেমন জানি সাজ সাজ রবে মেতে উঠেছে আমার দুই পাড়ের বাঙালী। তাদের স্বত্বা নিয়ে লড়ছে বুঝি।আর্য আর অনার্যদের ঝাঁপি মাথায় নিয়ে একি আনন্দের নববর্ষ! ১লা বৈশাখ ১৪২৬ বংঙ্গাব্দ। শুভ নববর্ষ। বাঙালী স্বত্তার একটি দিন। সারাবিশ্বের বিস্ময়! বাঙ্গালী ওরা।আমি সূতী।ওদের স্বত্তার অংশীদার। পিতা নরসুন্দার বড় মেয়ে। আমার বুঝি নববর্ষ নেই। আমি তোমাদেরি মেয়ে। কেমন সুন্দর তুলতুলে নামটি রেখেছিল দাদা ব্রক্ষ্রপুত্র। যৌবনে লালপাঁড়ের শাড়ী পড়তাম। কোমল সূতার বুননের।বাঙ্গালী তাঁতীদের হাতের নিখুঁত…
নদী এখন ভূগোলের নয় ইতিহাসের বিষয়
তাহলে কি এখন থেকে তাই? মানে নদীর অধ্যায় আর ভূগোলে পড়ানো হবে না। এখন থেকে ইতিহাসে পড়তে হবে।কি এমন হলো যে এমনটা হলো? ভাবছেন তো! আসলে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই বোধহয় সেই দিন আসতে চলেছে যখন নদী আর থাকবেনা।নদী ছিল বলতে হবে।অতীত কাল। আর অতীত কালের বিষয় তো ইতিহাসেই পড়ানো হয়। আগামী প্রজন্ম কি নদী দেখতে পাবে? এই প্রশ্ন এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।একটি পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের সতেরটি নদী হারিয়ে গিয়েছে।সাতাত্তরটি নদী হারিয়ে যাওয়ার পথে।তাই বিভিন্ন জায়গাতে বক্তব্য রাখতে গিয়ে তাই এভাবেই বলি যে নদী নেই হয়ে গিয়েছে।হচ্ছে।তাই…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নদী’ ভাবনা : ভারতবর্ষ থেকে নদীমাতৃক শুভেচ্ছা
বাংলা নববর্ষ আর ক’দিন পরেই। বিভিন্ন দিকেই প্রস্তুতি এখন তুঙ্গে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার অভিনব ভাবে নদী ভাবনায় মঙ্গল শোভাযাত্রা করছে। তার জন্যই অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন ভারতবর্ষের নদী ও পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল আসছে নববর্ষে ‘নদী’কে থিম করে মঙ্গল শোভাযাত্রা করবে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একথা দিনকয়েক আগে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। মঙ্গল শোভাযাত্রায় থাকবে নদীর বার্তা, নদীর অনুষঙ্গ, মাছ, নৌকার প্রতিকৃতি ইত্যাদি।এমন অভিনব ভাবনার কথা জানার পরই শুভেচ্ছা বার্তা দিয়ে অভিনন্দন প্রদান করলেন ভারতবর্ষ থেকে নদী ও পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল। আজ…
জিকে প্রকল্প বনাম নদী সুরক্ষা : আলতাফ হোসেন রাসেল
গত প্রায় এক দশকে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কুষ্টিয়া অঞ্চলের নদনদীর করুণ অবস্থা নিয়ে অনেক প্রতিবেদন খেয়াল করেছি। প্রতিবেদনগুলোর শিরোনাম প্রায় একই রকম ছিল। যেমন হুমকির মুখে কুষ্টিয়ার আট নদী, কুষ্টিয়ার আট নদীতে দখলের মহোৎসব চলছে, কুষ্টিয়ার আট নদী বিলীন হওয়ার পথে অথবা কুষ্টিয়ার আট নদী এখন মরা খাল ইত্যাদি। এই নদীগুলোর বেশিরভাগই গঙ্গা-গড়াইয়ের শাখা নদী; যেমন- কালীগঙ্গা, ডাকুয়া, হিসনা, সাগরখালী, চন্দনা, মাথাভাঙ্গা, কুমার ইত্যাদি। বাংলাদেশের মোটামুটি সব অঞ্চলেই নদী দখল হয় এবং হচ্ছে। কিন্তু এ অঞ্চলের নদী দখল ও ভোগের চিত্রটা অনেক বেশি ভয়ঙ্কর ও ভিন্ন। এ অঞ্চলের অনেকেই…
নদীভাঙন : ঘরবাড়িছাড়া হতে পারে ৪৫ হাজার মানুষ
ইফতেখার মাহমুদ, ঢাকা>> আগামী বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫০০ হেক্টর বা ৪৫ বর্গকিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে। এতে প্রায় ৪৫ হাজার মানুষ ঘরবাড়ি হারাতে পারে। সবচেয়ে বেশি ভাঙনের মুখে পড়তে পারে পদ্মাপারের মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীতীরবর্তী এলাকা। সরকারের ট্রাস্টি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে সিইজিআইএস দেশের নদী বিশেষজ্ঞ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সামনে এবারের পূর্বাভাসটি তুলে ধরে। তবে এবারের পূর্বাভাসের আরেকটি দিক হলো, দেশে ধারাবাহিকভাবে নদীর ভাঙন কমে…
মৃতপ্রায় বুড়িতিস্তায় খননকাজ শুরু : স্থানীয় লোকজনের স্বপ্ন এখন পূরণ হতে চলেছে
তিস্তা নদীর একটি শাখা বুড়িতিস্তা। এটি উলিপুর উপজেলার থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের অর্জুন এলাকা দিয়ে প্রবেশ করে চিলমারী উপজেলার কাচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। একসময় বুড়িতিস্তা নদীকে ঘিরে এ অঞ্চলে ব্যবসা–বাণিজ্যে প্রসার ঘটে। দুই পাড়ের জমি ছিল উর্বর। প্রচুর ফসল আবাদ হতো। নদীর পারের মানুষ মাছ শিকার ও নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ১৯৮৮ সালে বন্যায় তিস্তা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়। এতে থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার গ্রামে স্লুইসগেটটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এই সময় পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে বুড়িতিস্তার উৎসমুখে বাঁধ নির্মাণ করে। এতে নদীর পানিপ্রবাহ…
শেরপুরের নালিতাবাড়ীতে ‘নদী বাঁচাও, নালিতাবাড়ী বাঁচাও’ দাবিতে মানববন্ধন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বুধবার [ ৩, এপ্রিল-২০১৯] ‘নদী বাঁচাও, নালিতাবাড়ী বাঁচাও’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, প্রেসক্লাব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। জানা গেছে, উপজেলায় ভোগাই ও চেল্লাখালী নদী রয়েছে। প্রায় ১৫ বছর ধরে দুটি নদী থেকে বৈধ ও অবৈধ এবং অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হয়। উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে শুরু করে মরিচপুরান ইউনিয়ন পর্যন্ত ভোগাই নদে প্রতিবছর ২০০ থেকে ২৫০টি অগভীর নলকূপ বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হয়। এ ছাড়া উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন থেকে যোগানিয়া ও কলসপাড় ইউনিয়ন পর্যন্ত চেল্লাখালী নদী রয়েছে।…
কলকাতা প্রেস ক্লাবে আলোচনা: নদী ও পরিবেশকে অগ্রাধিকার দিক রাজনৈতিক দলগুলো
কলকাতা: রাজ্যের বিশিষ্ট নদী ও পরিবেশ কর্মীদের উপস্থিতিতে কলকাতা প্রেস ক্লাবে ‘ ভোট ও পরিবেশ’ নিয়ে আলোচনা হল শনিবার দুপুরে। উদ্যোক্তা ছিল রাজ্যের পরিবেশপ্রেমী সংগঠনগুলির যৌথ সংগঠন সবুজ মঞ্চ। আর তাতেই অংশ নিয়েছিল সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনা আয়োজনের পিছনে মৃল ভাবনা ছিল নির্বাচনী ইস্তেহার। কোন্ রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তাহারে কতটা নদী ও পরিবেশকে প্রাধান্য দিয়েছে তাই ছিল আলোচনার কেন্দ্রে। উদ্যোক্তা সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত, শশাঙ্ক দেব শুরুতে আলোচনার মুখবন্ধ করে দেন। নদী ও পরিবেশের ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়, বিজেপির অম্বুজ মোহান্তি,…
নদী বাঁচাও আন্দোলনে সামিল ছোটরাও
কলকাতা [ভারত]: ভারতের সাধারণ নির্বাচন আসন্ন, সেই বাজারে এক দল গরীব খুঁজছেন দান করে আশীর্বাদ নেবে বলে তো আরেক দল শত্রু নিকেশ করে জোড় দেখাতে চায়। আমরা ভাবি ২৬ বছরের এক তরুণ ব্রহ্মচারী আত্মবোধানন্দজী ১৬১ দিন অনশন তপস্যা করে আত্মবলিদান দিতে চলেছেন তাঁর প্রাণ রক্ষা হয় কিসে? সেই খোঁজেই একের পর এক ধর্ণা অবস্থান প্রতীকি অনশন কর্মসূচী করে চলেছে দেশ জুড়ে । আজ তেমনি অবস্থান ছিল, নদীয়া জেলার কন্দখোলা গ্রামে, শান্তিপুরে,বাবলা পঞ্চায়েত অঞ্চলে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাঁদের মায়ের হাত ধরে এসেছিল অবিরল-নির্মল গঙ্গার দাবী তোলা বাংলার নদী কর্মীদের হাত শক্ত করতে।…
নদী ও পরিবেশ নিয়ে সামগ্রিক ভাবনা কোন রাজনৈতিক দলেরই নেই!
দক্ষিণ দিনাজপুর, কলকাতা [ভারত] থেকে>> ভোট দুয়ারে কড়া নাড়ছে। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করছে। যার দিকে গভীর আগ্রহে তাকিয়ে ছিলো দেশের নদী ও পরিবেশ কর্মীরা। এবার আশা করা গিয়েছিলো যেভাবে নদী ও পরিবেশ রক্ষার দাবীতে হাজারো মানুষ, মৎস্যজীবী পথে নেমেছে, গণ কনভেনশন হয়েছে, বাংলার বিভিন্ন প্রান্তে নদী ও পরিবেশ নিয়ে লাগাতার বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, লোকসভা ভোটে রাজনৈতিক দলগুলো এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। কেননা নদী ও পরিবেশ সরাসরি আমাদের জীবন- জীবিকার সাথে যুক্ত। অথচ তা নিয়ে কোন উচ্চবাচ্য নেই। ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়কে চরম উপেক্ষাই করেছে…
ফুলেশ্বরীর আত্মকথা
নদীকথা: আমি ফুলেশ্বরী। স্বাধীন দেশের পরাধীন একটি নদী। আমার জন্ম কবে আমি জানি না। আমি যখন বাল্যশিক্ষা বইপড়ি তখন একদিন দাদুর মুখে শুনেছি আমার জন্মক্ষন। দাদুভাই ব্রহ্মপুত্রের কোলে শুয়ে শুনেছি আমার জন্মকাল। দাদুভাই বলেছে, লক্ষ বছর আগে তার কোলে জন্ম নেয় তার ছেলে নরসুন্দা। এই নরসুন্দার কোলে আমার জন্ম। আমরা আমাদের বাবা নরসুন্দার দুটি নয়নের মণি ফুলেশ্বরী ও সূতী নদী। আমাদের দু’বোনের মধ্যে আমি ছোট। এইতো গেলো জন্ম ইতিহাস। এরপর আমরা দু’বোন ধীরে ধীরে বড় হতে থাকি। রুপ যৌবণ আর ঢেউয়ের খেলায় মাথিয়ে রাখি চারপাশের প্রতিবেশী ভাইবোনদের। কিশোরগঞ্জের তাড়াইলে আমাদের দু’বোনের…
