নিজের দেশের নদ-নদীর প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা মেশানো এক আত্মীয়তাবোধ থাকে। নিজের দেশের নদীর কথা বলতে, শুনতে তার ভালো লাগে।ছোটবেলার পরিচিত নদীকে কেউ কোনোদিন ভোলে না।সেই কোন প্রাচীন কাল থেকেই বহতা নদীর সাথে, চলমান জীবনের এক আশ্চর্য সাদৃশ্য লক্ষ্য করা যায়। নদীই তো সভ্যতাকে লালন করেছে। বিশেষজ্ঞদের মতে, আমাদের পশ্চিমবাংলাতে প্রায় ৯৬ টি নদ-নদী, খাল আছে যেগুলোর সংস্কার করা হলে, জনগনের প্রভূত কল্যাণ হবে। আজকের দিনে প্রকৃতি এবং পরিবেশ বাঁচানোর আন্দোলনের সাথে সাথে, নদী বাঁচাও আন্দোলনও ক্রমশ গতি পাচ্ছে। সেই জোয়ারে পা-মেলানোর তাগিদে এবং মানুষকে সচেতন করে তোলার জন্যই…
Tag: নদীর নাম
ঝালকাঠির ধানসিড়ি নদী এখন মৃতপ্রায়
নদীর বুকে অল্প পানি। তাতে ঢেউ নেই। শীতকালে পানি শুকিয়ে হাঁটুসমান হয়ে গেছে। হেঁটে পার হওয়া যায়। কবি জীবনানন্দ দাশের প্রিয় ধানসিড়ি নদীর আজ এ অবস্থা। যেখানে কবি আবার ফিরে আসতে চেয়েছিলেন। কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থে লিখেছেন, ‘আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—এই বাংলায়/হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে।’ জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁর নানাবাড়ি ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন সময় নানাবাড়িতে বেড়াতে আসতেন। সে সূত্রে ধানসিড়ি নদীর প্রেমে পড়েছিলেন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, জেলা শহরের অদূরে গাবখান সেতুর পাশ থেকে নেমে কিছু…
