মো.ইউসুফ আলী, কেরাণীগঞ্জ থেকে >> কেরাণীগঞ্জের কালিগঙ্গা ও ধলেশ্বরী নদীতে দেখা দিয়েছে সর্বনাশা ভাঙ্গনের ঢেউ। হুমকিতে পড়েছে বেশ কয়েকটি গ্রাম, স্কুল, মাদ্রাসা,মসজিদ, সেতু ও ফসলি জমি। বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এলাকাবাসী বলছেন, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে বিলীন হয়ে যাবে বেশ কয়েকটি গ্রাম। ভাঙ্গন রোধে ও নিজেদের বাড়িঘর রক্ষায় প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। গঠন করা হয়েছে নদী ভাঙ্গন রক্ষা কমিটি। যার মাধ্যমে নদী ভাঙ্গন রোধে স্থানীয় যুব সমাজের উদ্যোগে গাছ কেটে ও নদীতে বস্তা ফেলে চেষ্টা করা হচ্ছে বাড়িঘর রক্ষার। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) এলাকাবাসীকে সাথে নিয়ে…
Tag: নদী ভাঙ্গন
নদী কীর্তিনাশা ।। রুখসানা কাজল
নীহারিকা আফরোজ ইঞ্জিন বোট থেকে পদ্মার কোলে ঢলে থাকা বিকেল দেখে অবাক হয়ে যায়। জমাট হলুদ পাকা চালতারঙের আকাশ। নদী আমোদিত করে আকাশের টকটক ঘ্রাণ ভেসে আসছে। প্রিন্টেড ওড়নার নেকাব খুলে মনে মনে ভাবে নীহারিকা, ইস্যি রে! একটুখানি নুনঝাল পেলে কি যে মজা হত এখন ! চটাস করে একটুখানি টক আকাশ ভেঙ্গে চটকেমটকে চেটেখাওয়া যেত! কাল্পনিক লোভ সামলে নদী দেখে নীহারিকা। পদ্মা এখানে বেশ শান্ত। কেমন শান্তি শান্তি হয়ে বয়ে যাচ্ছে অজস্র জলরাশি। পাশ থেকে চলে যাওয়া ইঞ্জিন বোটের ছুটেআসা ঢেউ ছাড়া পদ্মার কোনো অস্বাভাবিক নড়চড় নেই। ভাঁজে ভাঁজে একই…
ঘোড়াউত্রা নদীর ভাঙ্গন রোধ: বাস্তবতা ও করণীয়- মহিবুর রহিম
কিশোরগঞ্জ জেলার ভাটি অঞ্চলে অবস্থিত একটি খরস্রোতা বৃহৎ নদী ঘোড়াউত্রা। নদীটি ইটনা, মিটামাইন, নিকলী, বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবের সন্নিকটে মেঘনা নদীতে পতিত হয়েছে। উজানের বেশ কয়েকটি নদী মিলিত হয়ে ঘোড়উত্রা নাম ধারণ করে একটি বৃহৎ নদীতে পরিণত হয়েছে। কয়েকটি সূত্রের তথ্যমতে এ নদীর গতিপথের দৈর্ঘ্য প্রায় ৭৫ কি:মি:। বেশ কয়েকটি বৃহৎ হাওর, জনপদ বা অঞ্চল পাড়ি দিয়ে বয়ে চলেছে এ নদী। এক সময়ে উজানে এর নাম ছিল বাউলাই। এর অপর একটি শাখা ধনু নামে অষ্টগ্রাম উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে। অন্তত…
নদী- জলাভূমি- পরিবেশ রক্ষায় জাগছে মানুষ
সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নদী জলাভূমি ও পরিবেশ রক্ষার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হয়ে গেল। প্রথমটি শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের আয়োজনে “নদী পরিবেশ ও মানুষ” বিষয়ক কর্মশালা। যেটা হল সাহু নদীর ধারে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ফারাবারি নেপালি বস্তিতে। আরেকটি শিলিগুড়ি মহকুমা পরিষদ সভাকক্ষে প্রথম উত্তরবঙ্গ নদী ও জলাভূমি বাঁচাও কনভেনশনে। যেখানে উত্তরবঙ্গের প্রতিটি জেলার নদী ও পরিবেশ কর্মীরা উপস্থিত হয়েছিলেন। শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের আয়োজনে “পরিবেশ নদী ও মানুষ” বিষয়ক কর্মশালায় অংশ নিয়েছিল প্রায় আটটি কলেজের কলেজ- বিশ্ববিদ্যালয় পড়ুয়া, গবেষক, অধ্যাপক- অধ্যাপিকারা। বিশ্ব ও স্থানীয় পরিবেশের সমস্যা, পরিবেশের উপাদান হিসাবে…
তাড়াইলে নদী ভাঙ্গন, দেখার কেউ নেই!
RiverBanglariverbangla.com/
