ফেনী নদীর পানি চুক্তি : হাইকোর্টে রিট

রিট

ফেনী নদীর পানি চুক্তি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ফেনী নদী থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে পানি সরবরাহ ও পাম্প বসানোর ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। সূত্র: সমকাল। দায়ের করা রিট মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। আগামী সপ্তাহে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে মন্ত্রী পরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।…

এবার সিন্ধু নদের পানিবণ্টন বন্ধ করার কথা জানাল ভারত

পাকিস্তানকে আর সিন্ধুর পানি দেবে না ভারত

পুলওয়ামা হামলার ঘটনায় পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে একের পর পদক্ষেপ নিচ্ছে ভারত। প্রথমেই বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে পাকিস্তানের নাম প্রত্যাহার করে নেয়। তারপর পাকিস্তানের পণ্যের ওপর আরোপ করে ২০০ শতাংশ শুল্ক। এবার সিন্ধু নদের পানিবণ্টন বন্ধ করার কথা জানাল ভারত। ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কবিষয়ক মন্ত্রী নিতিন গড়করি এক টুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা ঠিক করেছি সিন্ধু নদ দিয়ে যে পানি পাকিস্তানে প্রবাহিত হতো তা বন্ধ করে দেয়া হবে। আমরা পূর্বাঞ্চলের নদীগুলোর পানির প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেব। আর সেই পানি জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আমাদের জনগণের…