অবশেষে খনন হচ্ছে ভরাট হয়ে যাওয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বশিরা নদী। পলি জমে দীর্ঘদিন ধরে ভরাট ছিল নদীটি। এটি খনন করা ছিল হাওরবাসীর প্রাণের দাবি। অবশেষে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক্সেভেটর দিয়ে নদী খননের উত্তোলিত মাটি দিয়ে তৈরি হচ্ছে বেড়িবাঁধ।এতে স্থানীয় কৃষক-জেলেসহ হাওরবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কৃষকরা ব্যস্ত জমি চাষে। আজমিরীগঞ্জ ছাড়াও প্রকল্প এলাকার মাঝে রয়েছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বৈরাকী ইউনিয়ন। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, ১৫ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে…
Day: January 11, 2019
সোস্যাল মিডিয়ার দ্বারা নদী চেতনা বাড়ছে : মত নেটিজেনদের
সোস্যাল মিডিয়া কি নদী চেতনা বাড়ার ক্ষেত্রে সহায়ক? নদী বিষয়ক অনলাইন পত্রিকা রিভার বাংলা’র পক্ষে এমন সমীক্ষা চালানোর জন্য ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। পোস্ট টি ছিল এমন “সোস্যাল মিডিয়ার দ্বারা কি নদী চেতনা বাড়ছে? নাকি সবটাই ভার্চুয়াল ! আপনি কি বলেন? নদীর লেখা কি ভাল লাগছে? জরুরী মনে হচ্ছে? কমেন্ট করুন”। আর তাতে মাত্র একজন শিক্ষিকা ও সামাজিক কাজে উদ্যোগী অঞ্জনা চক্রবর্তী জানিয়েছেন যে সোস্যাল মিডিয়ার দ্বারা নদী চেতনা শুধু কাগজে কলমে বাড়ছে। বাকী বাইশ জন মত দিয়েছেন এই মর্মে যে সোস্যাল মিডিয়ার দ্বারা সত্যিই নদী চেতনা বাড়ছে। নদীর লেখা জরুরী…
