নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে সরকার কাজ করছে। এক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করলে তার পরিণাম হবে ভয়াবহ। নদীরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শনিবার ঢাকার কামরাঙ্গীরচর খোলামোড়া ঘাটে সীমানা পিলার, ওয়াকওয়ে, নদীতীর রক্ষায় কিওয়াল ও ওয়াকওয়ে অন পাইল নির্মাণকাজের উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পদ্মা-মেঘনা-যমুনা তোমার আমার ঠিকানা, এটা ছিল একসময় আমাদের পরিচয়। কিন্তু আমাদের সেই পরিচয় হারিয়ে যেতে বসেছে, আমাদের বুড়িগঙ্গা নদী শুকিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। নদী দখলের ব্যাপারে রাষ্ট্র আগে কোনো যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি, তাই নদীগুলোকে…
Day: July 7, 2019
নদীতীর পুনর্দখলের চেষ্টা করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নদীতীর পুনর্দখলের চেষ্টা করবেন না। চেষ্টা করলে ভুল করবেন। দখলকারীদের আইনের আওতায় আনা হবে। শনিবার ঢাকার কামরাঙ্গীরচর খোলামোড়া ঘাটে সীমানা পিলার, ওয়াকওয়ে, নদীতীর রক্ষায় কিওয়াল ও ওয়াকওয়ে অন পাইল নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকার চারপাশে সার্কুলার নৌপথ চালু করে যাত্রী ও মালপত্র পরিবহন সহজতর করা হবে। বুড়িগঙ্গাকে হাতিরঝিলের মতো নয়নাভিরাম করা হবে। বছরখানেকের মধ্যে এ দৃশ্য দেখা যাবে। বুড়িগঙ্গা হবে আনন্দ ও বিনোদনের কেন্দ্র। বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখলমুক্ত করে বাংলাদেশের নদীমাতৃক রূপ তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়িগঙ্গাকে…
