বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর বিষয়গুলো নীতি-নির্ধারকদের দৃষ্টিতে তুলে আনা সম্ভব। যা জনমত গঠনেও বিশেষ ভূমিকা পালন করে। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাসহ পরিবেশ সুরক্ষায় অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দিতে হবে। এক্ষেত্রে দূর্যোগ কবলিত উপকূলের সাংবাদিকদের আরো বেশি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আজ রবিবার উপকূলীয় অঞ্চলের গণমাধ্যম কর্মীদের জন্য ‘পরিবেশ ও উপকূল’ বিষয়ক দু’দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ও পরিবেশ সুরক্ষা আন্দোলন আয়োজিত ওই অনুষ্ঠানে…
Month: August 2023
আরডিআরসি’র উদ্যোগ : তুরাগ পাড়ে মাঝিরদিয়া শ্রীঘাটে সুপেয় পানির পাম্প সহায়তা
২৬ আগস্ট ২০২৩ খ্রি. শনিবার মাঝিরদিয়া গ্রামের শ্রীঘাটে জেলে পরিবারগুলোর নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য পানির পাম্প স্থাপনের মাধ্যমে জেলেদের জীবন সংগ্রামের সাথে সংহতি জানিয়েছে ‘রিভার এন্ড ডেল্ট রিসার্চ সেন্টার (আরডিআরসি)’। নদী দূষণের কারণে জেলেদের জীবিকা পরিবর্তন, জীবন ধারনজনিত সমস্যা নিয়ে আলোচনার ও পানির পাম্পের আনুষ্ঠানিক উদ্ভোধনের মধ্যমে দিনটি উজ্জাপিত হয়। ঢাকার নদীগুলোর মধ্যে তুরাগ অন্যতম। ঢাকার মানুষ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য তুরাগ নদীর উপর নির্ভরশীল ছিল। আমিষের সিংহভাগ যোগন হতো তুরাগ নদী থেকে। সে তুরাগ নদীতে চলছে দখল ও দূষণের প্রতিযোগিতা। নদী দখল করে পাড়ে গড়ে উঠেছে…
সুরাইয়া খানমের কবিতা : ও ঘূর্ণি ও জলোচ্ছ্বাস
ও ঘূর্ণি, ও জলোচ্ছ্বাস, নদীকে আহত তুমি কোরো না, কোরো না! কত যে লাঞ্ছনা, ক্লেদ, বুকে নিয়ে নীরবে বইছে নদী নদী তো সতিন নয় কারো, তুমি ফিরে ফিরে কেন ছুরি মার? ও ঘূর্ণি, ও জলোচ্ছ্বাস, ও দাপট, ওই ত্রাস নদীকে দিও না তুমি, নদীকে বইতে দাও একাকী মেখলা ‘পরে হেঁটে যেতে দাও। বুকে তার দুলে থাক পালতোলা জলতরুদল, ওকে আর ছিনিয়ে নিও না ঘূর্ণি, নদীকে আহত তুমি কোরো না, কোরো না! কচুরিপানা ও দাম, শ্যাওলা সবুজ ঘাম রাখতে দাও, থাকতে দাও ওর নিজ পায়ে, ওর বুকে খেলে যাক জলসাপ, শুশুক…
