আজ বিশ্ব নদী দিবস

আজ বিশ্ব নদী দিবস ২০২৩।  প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার নদী রক্ষায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব নদী দিবস পালন করা হয়ে থাকে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নদী রক্ষায় সচেতন করা। পৃথিবীর ১০০টিরও বেশি দেশ দিবসটি পালন করে। এ বছরের বিশ্ব নদী দিবস ২৪ সেপ্টেম্বর (রবিবার) সারা বিশ্বে একযোগে উদ্‌যাপিত হচ্ছে। নদীমাতৃক বাংলাদেশে নদী ও মানুষের জীবনের অবিচ্ছেদ্যতার অংশ হিসেবে আমাদের মৃতপ্রায় নদীগুলিকে নিয়েও পরিবেশবাদীসহ সাধারণ মানুষের উদ্বেগ লক্ষ করা যায়। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের নদী রক্ষার তৎপরতার অংশ হিসেবে…

নদী রক্ষায় হটলাইন চালু রাখতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

নদী রক্ষায় হটলাইন চালু রাখতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

বিশ্ব নদী দিবস-২০২৩ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর, শনিবার সকাল দশটায় ঢাকার আগারগাঁও-এ অবস্থিত পর্যটন ভবনে শৈলপ্রপাত অডিটরিয়ামে “নদীর অধিকার” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নদীর অধিকার আদায়ে নদীর সামগ্রিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষার আহবান জানান। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র উদ্যেগে ইউএসএআইডি’র সহায়তায় অনুষ্ঠানটির যৌথ আয়োজনে ছিলো বাংলাদেশ নাগরিক আন্দোলন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি), বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ন্যাচার কনজার্ভেশন ম্যানেজমেন্ট, নদী অধিকার মঞ্চ, রিভার বাংলা, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, হালদা রিভার রিসার্চ…

নরসুন্দা নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নরসুন্দা নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, জেলা শহরের নরসুন্দা নদীর দুই অংশে অসংখ্য অবৈধ স্থাপনা ও দোকান তুলে সেখানে দীর্ঘদিন ধরে দখলকারীরা ব্যবসা করছিল। এতে করে নদীর সৌন্দর্য ও নদীর দুই পাশে গড়ে ওঠা লেক নষ্ট হচ্ছে। আমাদের রেকর্ডে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী এটি একেবারেই নদীর জায়গা।…

“জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গরিব দেশগুলো চরম বিপর্যয়ের সম্মুখীন”

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের মতো গরিব দেশগুলো চরম বিপর্যয়ের সম্মুখীন বলে মন্তব্য করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনি আরও বলেন, জি-২০ সম্মেলনে প্রত্যেকবার বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়নে নির্জীব ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলো তাদের দায় এড়িয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে বিভিন্ন কৌশলে ঋণের ফাঁদে ফেলার কর্মসূচি গ্রহণ করে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও অনতিবিলম্বে উপযোগী জলবায়ু নীতি গ্রহণের জন্য জি-২০ সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তিনি। শরীফ জামিল আজ জি-২০ সম্মেলনকে সামনে রেখে জলবায়ু-ন্যায্যতা’র দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে এসব কথা বলেন।…

আরডিআরসি’র উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০০৫ সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্ব নদী দিবস পালন করা হয়। দিবসটি উদযাপনের মাধ্যমে নদীগুলির গুরুত্বকে তুলে ধরা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে সমস্ত নদীর সার্বিক উন্নয়নের প্রতিটি দিক তুলে ধরা হয়। বিশ্ব নদী দিবসের প্রতিষ্ঠাতা মার্ক অ্যাঞ্জেলোর আহ্বানে সাড়া দিয়ে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) ১ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় একটি বিশেষ যুব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। উক্ত টুর্নামেন্টে ঢাকার স্থানীয় যুবসমাজ, কর্পোরেট হাউজ, বিশ্ববিদ্যালয়ের দেশিয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা 5 এ সাইড  এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যদিয়ে…