পঞ্চম দিনের মতো বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযান

পঞ্চম দিনের মতো বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর তীরে পঞ্চম দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ ৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০টার দিকে কামরাঙ্গীর চরের কয়লাঘাট এলাকায় ও ইসলামবাগ এলাকায় অভিযান শুরু হয়। নৌ মন্ত্রনালয়ের সচিব মো. আবদুস সামাদ এ সময় উপস্থিত ছিলেন। অভিযানের শুরুতে দুটি একতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এরআগে মঙ্গলবার বুড়িগঙ্গা নদীর তীরে অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। গত ২৯ জানুয়ারি থেকে তিন দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের…

কর্ণফুলী নদীর তীরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে

কর্ণফুলীতে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ সব স্থাপনা

কর্ণফুলীকে বাঁচাতে স্বাধীনতার ৪৮ বছর পর প্রথমবারের মতো শুরু হয়েছে বড় ধরনের উচ্ছেদ অভিযান। নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার ( ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ) সকালে পুলিশ, র‌্যাব, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা ও র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে দুই শতাধিক পুলিশ ও র‌্যাব সদস্য উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করছেন। গত সোমবার উচ্ছেদ অভিযানের প্রথম…

নদ-নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য হবেন : হাইকোর্ট

দেশের নদ-নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য হবেন বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ তুরাগ নদী রক্ষা সংক্রান্ত রিটের রায়ে এ ঘোষণা দেন। ঐতিহাসিক এ রায়ে দেশের সকল নদ-নদী, খাল-বিল, সমুদ্র সৈকত ও জলাশয়কে রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে ‘আইনগত অভিভাবক’ ঘোষণা করা হয়। সেই সাথে নদী রক্ষা কমিশন যাতে নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সেজন্য আইন সংশোধন করে ‘কঠিন শাস্তির’ ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি জলাশয় দখলকারী ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের তালিকা প্রকাশ,…

নেত্রকোনায় মগড়া নদীকে দখল, দূষণমুক্ত ও খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নেত্রকোনায় মগড়া নদীকে দখল, দূষণমুক্ত ও খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নেত্রকোনা শহরের প্রাণ মগড়া নদীকে দখল ও দূষণমুক্ত এবং  খননের দাবিতে ‘মগড়া বাঁচাও আন্দোলন’ করেছে  শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। গত রবিবার (৩ ফেব্রুয়ারি, ২০১৯) বেলা ১১ টায় শহরের পৌরসভার মোড়ে সামনের সড়কে এ উপলক্ষে ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা শহরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী একাত্মতা পোষণ করে অংশ নেন। মানববন্ধন শেষে ৫ দফা জোরালে দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে সংগঠনের আহ্বায়ক কলেজ শিক্ষক নাজমুল কবির সরকার ও সদস্য সচিব সংবাদকর্মী আলপনা বেগম স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা…

“নদী দিয়ে আগামীদিনে সমস্ত স্তরের মানুষকে জাগাতে চাই”

নদীকৰ্মী তুহিন মন্ডল এর সাথে ফয়সাল আহমেদ

তুহিন শুভ্র মন্ডল পেশায় একজন শিক্ষক। ২০০৪ সাল থেকে তিনি নদী ও পরিবেশ রক্ষার কাজে যুক্ত আছেন। নদী ও পরিবেশ বিষয়ে দেশ বিদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন। ২০১০-১১ সালে নদী ও পরিবেশ রক্ষায় পেয়েছেন আনন্দলোক (আনন্দ বাজার) সেলাম বেঙ্গল পুরস্কার। ২০১৫ সালে পেয়েছেন পথিক সম্মান। আত্রেয়ী বাঁচাও আন্দোলনে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১৬ সালে পেয়েছেন কলকাতার ঋক শীর্ষ সম্মান। ২০১৭ সালে নদী ও পরিবেশ রক্ষায় পেয়েছেন বেস্ট এচিভারস অ্যাওয়ার্ড। সম্প্রতি তিনি কুয়াকাটায় অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক জল সম্মেলনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশে আসেন। এসময় তার সাথে কথা বলেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ। আমরা জানতে পেরেছি…

হাইকোর্টের ঐতিহাসিক রায় : তুরাগ নদকে ‘লিগ্যাল পারসন’ বলে ঘোষণা

হাইকোর্টের ঐতিহাসিক রায় : তুরাগ নদীকে ‘লিগ্যাল পারসন’ বলে ঘোষণা

ঐতিহাসিক এক রায়ে হাইকোর্ট তুরাগ নদকে ‘লিগ্যাল পারসন’ বলে ঘোষণা করেছেন, যা দেশের সব নদ-নদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। উচ্চ আদালতের এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে এবার দেশের নদ-নদীর কিছু আইনি অধিকার স্বীকৃত হ‌বে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। গত বুধবার (৩০ জানুয়ারি)  তুরাগ নদ রক্ষা সংক্রান্ত রিট মামলার রায়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ থেকে নদীর বিষয়ে এমন সিদ্ধান্ত আসে। আগামীকাল এ রায়ের বাকি অংশ ঘোষণা করবেন আদালত। এর আগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে করা এক রিটে তুরাগ নদের অবৈধ…

বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা ১৬৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ

বুড়িগঙ্গা তীরে বহুতল ভবনসহ ১৬৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জের বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে তোলা ১৬৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ ২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তৈলঘাট এলাকা থেকে কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। বিআইডাব্লিউটিএ জানায়, গতকাল দুটি সাততলা, দুটি পাঁচতলা, তিনটি দুইতলা ও চারটি একতলা পাকা ভবনসহ ১৬৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঢাকা নদীবন্দর বিআইডাব্লিউটিএ যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, নদীর দুই পাশ ছোট-বড় মিলিয়ে মোট ছয় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। উচ্ছেদ অভিযান মোট ১১ দিন চলবে। এর অংশ হিসেবে প্রথম দিন…

লন্ডনের টেমস নদীর পানিতে উচ্চমাত্রার মাদক, নেশাগ্রস্ত হচ্ছে মাছ

লন্ডনের টেমস নদীর পানিতে উচ্চমাত্রার মাদক, নেশাগ্রস্ত হচ্ছে মাছ

লন্ডনের বাসিন্দারা অতিরিক্ত মাত্রায় কোকেইন সেবন করছেন। আর এই কোকেইন তাদের মল-মূত্রের সঙ্গে চলে যাচ্ছে টেমস নদীতে। প্রথম সারির এই মাদকে আসক্ত হচ্ছে ওই নদীর ঈল মাছ ও অন্যান্য প্রাণী। লন্ডনের হাউস অব পার্লামেন্টের কাছের এই নদীর পানিতে কোকেইনের ক্রমবর্ধমান উপস্থিতি পেয়েছেন গবেষকরা। তারা বলছেন, টেমসে অতিরিক্ত পানি সরবরাহ ও ওষুধ প্রয়োগের মাধ্যমে এই মাদক দূর করা উচিত। টেমসের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। এর ফলে নদীর ঈল মাছ-সহ অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। লন্ডনের টেমস নদীতে প্রত্যেক বছরের এপ্রিল এবং অক্টোবরের মাঝে আসে ঈল মাছ। এই সময়ে ঈল মাছ অনেক ঝুঁকি…

তিস্তা নদী : শুকিয়ে যাচ্ছে কি সিকিমের কারণেই?

বিবিসি বাংলার প্রতিবেদন>> ভারত ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কে এই মুহুর্তে অস্বস্তির কেন্দ্রে আছে যে তিস্তা নদী, সেটি ক্রমশ শুকিয়ে যাওয়ার পেছনে তাদের কোনও ভূমিকা নেই বলে বিবিসির কাছে দাবি করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমেই, আর সিকিম তিস্তার ওপর একের পর এক জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ফলেই এই নদীর প্রবাহ ক্রমশ শুকিয়ে যাচ্ছে বলে বহু পরিবেশবিদ ও বিজ্ঞানী মনে করে থাকেন। বস্তুত ‘তিস্তাতে একেবারেই জল নেই’ – এই যুক্তি দেখিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত বেশ কয়েক বছর ধরে প্রস্তাবিত তিস্তা চুক্তির…

কীর্তনখোলার ভাঙনকবলিত এলাকার মানুষ নদীতে মাছ ধরে জীবন যাপন করছে

কীর্তনখোলার ভাঙনকবলিত এলাকার মানুষ নদীতে মাছ ধরে জীবন যাপন করছে

বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙনে ভিটেমাটি বিলীন হয়ে গেছে অনেক পরিবারের।কীর্তনখোলার ভাঙনকবলিত এলাকার মানুষ নদীতে মাছ ধরে জীবন যাপন করছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন অঞ্চলের ছবি তুলেছেন দৈনিক প্রথম আলোর বরিশালের আলোকচিত্র সাংবাদিক সাইয়ান। প্রথম আলো আপডেট: ১২ জানুয়ারি ২০১৯       রিভার বাংলা ডটকম

কীর্তনখোলা নদীর ভাঙনে ভিটেমাটি বিলীন হয়ে গেছে অনেক পরিবারের

কীর্তনখোলা নদীর ভাঙনে ভিটেমাটি বিলীন হয়ে গেছে অনেক পরিবারের

বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙনে ভিটেমাটি বিলীন হয়ে গেছে অনেক পরিবারের। ভাঙনকবলিত এই অঞ্চলের ছবি তুলেছেন দৈনিক প্রথম আলোর বরিশালের আলোকচিত্র সাংবাদিক সাইয়ান। আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ রিভার বাংলা ডটকম

ইশতেহারে করা নদী সুরক্ষার অঙ্গীকার বাস্তবায়নের দাবী জানিয়েছে নোঙর

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের অংশগ্রহণকারী দলগুলোকে তাদের ইশতেহারে করা নদী সুরক্ষার অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন নোঙর। আজ শুক্রবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটি এ আহ্বান জানায়। মানববন্ধনে নোঙরের সভাপতি সুমন শামস বলেন, একদিকে উজানে সীমান্তের ওপারে বাঁধ তৈরি করে একতরফা পানি সরিয়ে নেওয়ার ফলে বাংলাদেশের নদীগুলোতে দেখা দিয়েছে পানি সংকট। অন্যদিকে দেশের মধ্যে অতিরিক্ত পলি জমে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। এছাড়া নানা ধরনের শিল্প বর্জ্যের দূষণে নদীর প্রাণবৈচিত্র্যও এখন হুমকির মুখে। পাশাপাশি কিছু স্বার্থন্বেষী মহল রাজনৈতিক…