পঞ্চগড়ে ১৫০ কোটি টাকা ব্যয়ে ৫টি নদীর ১৬৪ কি.মি. পুনঃখনন কাজ চলছে

পঞ্চগড়ে ১৫০ কোটি টাকা ব্যয়ে ৫টি নদীর ১৬৪ কি.মি. পুনঃখনন

পঞ্চগড়ে ১৫০ কোটি টাকা ব্যয়ে ৫টি নদীর ১৬৪ কি.মি. পুনঃখনন কাজ চলছে। গত বুধবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভেরসা এবং সকালে বোদা উপজেলার পাথরাজ নদীর খনন কাজ উদ্বোধনের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন খনন কাজের উদ্বোধন করেন। সরকারের ডেল্টা প্ল্যান এর আওতায় এই প্রকল্পের আওতায় তেতুলিয়া উপজেলার ভেরসা নদীর ১০ কিলোমিটার, সদর উপজেলার চাওয়াই নদী ২০ কিলোমিটার, করতোয়া নদীর ৭৮ কিমি, দেবীগঞ্জ উপজেলার বুড়ি তিস্তার ২০ কিলোমিটার, বোদা উপজেলার পাথরাজ নদী ৩০ কিলোমিটার এবং আটোয়ারী উপজেলার বড়সিংগিয়া ৬ কিলোমিটার খাল খনন করা হবে।…

নীলফামারীর জলঢাকায় ধাইজান নদী পুনঃখনন কাজ চলছে

নীলফামারীর জলঢাকায় ধাইজান নদী পুনঃখনন কাজ চলছে

সম্প্রতি নীলফামারীর জলঢাকায় ধাইজান নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামে ওই খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কমলকৃষ্ণ চন্দ্র সরকার জানান, তিন কোটি ৯৫ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে ধাইজান নদীর ২৮ দশমিক ৩৮ কিলোমিটার এলাকা খনন করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের ছোট নদী, খাল ও জলাশয় খনন প্রকল্পের (প্রথম পর্যায়) অধীনে ২০২০ সালের ৩ মে মাসের মধ্যে কাজটি সমাপ্তের চুক্তি হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএএ এবং এমএআই (জেভি) কনস্ট্রাকশনের সঙ্গে।এই প্রকল্পের…

ইরাবতী নদীর উপর বাঁধ দিচ্ছে ভারত

ভারত : পাঞ্জাবে ইরাবতী নদের ওপর শাহপুরকান্ডিতে বাঁধ বানানোর প্রকল্পে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। ২০২২ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা ভাবছে কেন্দ্র।এর ফলে জম্মু-কাশ্মীর ও পঞ্জাবের বিস্তীর্ণ কৃষি এলাকা সেচের আওতায় আসবে। পাশাপাশি উৎপন্ন হবে জলবিদ্যুৎ। যদিও এর ফলে প্রতিবেশী পাকিস্তানের জল কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ, ইরাবতী নদী পাহাড় থেকে নেমে পাঞ্জাবের সমতলভূমি পেরিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঢুকেছে পাকিস্তানে। সূত্র: আনন্দবাজার পত্রিকা। জানা যায়, প্রায় ১৭ বছর আগে প্রথম এই প্রকল্পের কথা ভেবেছিল ভারত। তখন এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল আনুমানিক ২,২৮৫ কোটি টাকা।…

তরুণ কবি সৌমেন মন্ডল এর কবিতা “এক যে ছিল নদী”

এক যে ছিল নদী ছলাৎ ছলাৎ ঢেউ তুলত রোজ পানসি নৌকা ভাসিয়ে দূরের যাত্রী হতা‌ম জলে কান পাতলেই শোনা যেত মাছেদের কথোপকথন কত নিঃসঙ্গ বিকেলে মন খারাপের পর্দা খসে হু হু করে ঢুকেছে বসন্ত বাতাস অতঃপর উন্নয়নের ধ্বজাধারী ধর্ষকদের গলায় শোনা যায়—মাইকটেস্টিং, হ‍্যালো…হ‍্যালো চিৎকার, শোরগোল চলে ক্রুশকাঠে প্রথম পেরেক সাঁটা এখন ঘ‍্যোৎ ঘ‍্যোৎ শব্দে স্তনবৃন্তে যান্ত্রিক ক্লিপ লাগিয়ে শুষে নিচ্ছে বুকের সব রক্ত গর্ভবতী নদীর সমস্ত শরীর জুড়ে চলছে সারি সারি কংক্রিটের থাম গাঁথা অতীতের ছাল ছাড়িয়ে নদীর পাড়ে দাঁড়ালেই দেখি— চাপ চাপ রক্তে ভিজে গেছে চেনা উঠোন। ধূলো ঝেড়ে…

সংসদ নির্বাচন : বন-নদী-পাহাড় নিয়ে কী ভাবছেন মনোনয়নপ্রত্যাশীরা?

বন-নদী-পাহাড় নিয়ে কী ভাবছেন মনোনয়নপ্রত্যাশীরা?

জয়া ফারহানা>> একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী নেতারা যত ব্যস্ত, তার চেয়েও বেশি ব্যস্ত তাদের পারিষদবর্গ। তারা জানেন, পরিবেশকর্মী প্রেসার গ্রুপের দাবি মোতাবেক নদী-বন-পাহাড় রক্ষায় ইশতেহারে যত ভালো কথাই লেখা থাক, ইশতেহারের আদর্শ প্রতিশ্রুতিগুলো ফাইলবন্দিই থাকবে। এমপি সাহেবকে নানা কায়দায় তোয়াজের মাধ্যমে যিনি সাইজ করতে পারবেন, এলাকার বন-নদী-পাহাড়-টিলা-খাল-বিল চলবে তারই ইশারায়, নির্দেশমাফিক। তোষামোদিতে যিনি ফার্স্ট হবেন, বাস্তবে পূরণ হবে তার খায়েশ। এরাই আমাদের নদীগুলোর বালু তুলে তুলে এগুলোকে এমন ব্যথা দিয়েছে যে, এখন হাতে আর এমন কোনো প্যারাসিটামল নেই, যা নদীর ব্যথা দূর করতে পারে। ভৈরব, রূপসা, কপোতাক্ষ, ইছামতি, মাথাভাঙা,…

ইন্দোনেশিয়ার উপকূলে ভেসে আসা তিমির পেট থেকে ৬ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধার!

ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কের কাছের উপকূলে ভেসে আসা তিমির পেট থেকে ৬ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে

ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কের কাছের উপকূলে ভেসে আসা তিমির পেট থেকে ৬ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধার করা বর্জ্যের মধ্যে আছে কাপ, বোতল ও ব্যাগ। সোমবার রাতে ইন্দোনেশিয়ার উপকূলে ভেসে আসে ৩১ ফুট লম্বা একটি তিমি। ঢেউয়ে ভেসে আসা মৃত তিমির পেটে স্যান্ডেল, পানির কাপসহ প্লাস্টিকের বিশাল স্তূপ পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসির ওয়াকাতবি ন্যাশনাল পার্কের কাছ থেকে সাড়ে নয় মিটার লম্বা মৃত তিমিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ প্লাস্টিক দূষণকারী দেশটির পরিবেশবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ার…

নদী কথা ০১: হালদা নদী

হালদা নদী

হালদা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি নদী। পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। এটি এর পর দক্ষিণ-পশ্চিমে ও পরে দক্ষিণে প্রবাহিত হয়ে ফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট, সাত্তারঘাট, ও অন্যান্য অংশ, হাটহাজারী, রাউজান এবং চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি কালুরঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য ৮১ কিলোমিটার, যার মধ্যে ২৯ কিলোমিটার অংশ সারা বছর বড় নৌকা চলাচলের উপযোগী থাকে। নামকরণ: হালদা খালের উৎপত্তি স্থল মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের পাহাড়ী গ্রাম সালদা। সালদার পাহাড়ী র্ঝণা থেকে নেমে আসা ছড়া…

নদীকে ঘিরেই জমে উঠেছিল ব্রিটিশ ভারতের প্রথম রাজধানীর কাজ-কারবার

রক্ষী: কলকাতা বন্দরে। ১৯৭৮ সালের ছবি

।। কুন্তক চট্টোপাধ্যায় ।। গঙ্গায় মালবাহী নৌকার ভিড় সামলাতে আর ডাকাতি রুখতে তৈরি হয়েছিল রিভার ট্র্যাফিক পুলিশ। লোকমুখে তাঁরাই জলপুলিশ। বালি থেকে বজবজ, রক্ষা করেন নদীকে। আশিতে আসিও না’ সিনেমায় ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সংলাপ ছিল, ‘‘আমি এখন জলপুলিশের আন্ডারে।’’ কলকাতা, গঙ্গা আর নদীপথে সুদীর্ঘ বাণিজ্যের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে এই জলপুলিশ। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, জোব চার্নক কলকাতায় ঘাঁটি গাড়বার পর থেকেই নদীপথে বাণিজ্যের ঢল নামে। এই নদীকে ঘিরেই জমে উঠেছিল ব্রিটিশ ভারতের প্রথম রাজধানীর কাজ-কারবার। এখন যেখানে বাবুঘাট, মিলেনিয়াম পার্ক, সেই পুরো জায়গাটা জুড়েই এক সময় ছিল কলকাতা…

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যাত্রা শুরু করেছে নদী সুরক্ষা ক্লাব

রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যাত্রা করেছে নদী সুরক্ষা ক্লাব।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যাত্রা করেছে নদী সুরক্ষা ক্লাব। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তরুণরা এগিয়ে এলেই দেশের নদ-নদী রক্ষা পাবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের মতো তরুণরা জেগে উঠলে বাংলাদেশের নদ-নদী আবার জেগে উঠবে। রিভারাইন পিপল এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে রিভার কনজারভেশন ক্লাবের (আরসিসি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে। রিভারাইন পিপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) গঠিত হয়েছে আরসিসি। তরুণদের মধ্যে নদী রক্ষায় অঙ্গীকার ও সচেতনতা ছড়িয়ে দিতে আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাব গঠন প্রক্রিয়া চলছে। রোববার সকালে স্টামফোর্ড…

১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নদী পর্যটন উৎসাহিতকরণ সেমিনার

বাংলাদেশের প্রতিটি নদীরই রয়েছে বাহারী নাম বৈচিত্র্যময় রং-রূপ আর আলাদা সংস্কৃতি। অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও নদী পর্যটনের সম্ভাবনা অপরিসীম। এই নদীই হয়ে উঠতে পারে পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। আর এই নদীকে ব্যবহার করেই পর্যটন খাতে আসতে পারে নতুন গতি। এমনকি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর (মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড) মতো বাংলাদেশেও নদীই হয়ে উঠতে পারে বিদেশি পর্যটকদের আগ্রহের কারণ। সম্প্রতি নদী পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে নানা রকম কার্যকরী আর টেকসই উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই এখনই সময় প্রচার-প্রচারণা আর উৎসাহিতকরণের মাধ্যমে নদী পর্যটনকে আরো কার্যকরী করে তোলার। সেই সাথে নদীভিত্তিক…

আত্রেয়ী নদীপাড়ে নদীকথা

নিজস্ব প্রতিবেদক (বালুরঘাট, ২৯ অক্টোবর), ভারত>> দক্ষিণ দিনাজপুর জেলার’দিশারী সংকল্প’-এর আয়োজনে আত্রেয়ী নদীপাড়ে এক বিকল্প সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয় গত ২৬ অক্টোবর। শহরের ঔপন্যাসিক মৃণাল চক্রবর্তী, গল্পকার শুভ্রদীপ চৌধুরী,বরুন তালুকদার,কবি অতনু গাঙ্গুলি,শুভাশীষ গোস্বামী,পত্রিকা সম্পাদক কৌশিক রঞ্জন খাঁ,শিক্ষিকা অনন্যা সরকার, বিশ্বদীপ নন্দী , পরিবেশ ও নদী আন্দোলনের কর্মী তুহিনশুভ্র মণ্ডল ছাড়াও অনেকে এই আড্ডায় উপস্থিত ছিলেন । এছাড়াও ছিলেন কলকাতার ‘গল্পদেশ’ পত্রিকার সম্পাদক গৌতম অধিকারী এবং কবি সঞ্জয় মৌলিক। এদিনের আড্ডায় মূল আলোচ‍্য বিষয় ছিল নদী রক্ষা, কবি ও সাহিত্যিকদের ভাবনা ও সৃজনে নদীর আবেগ ও বাস্তবতা প্রভৃতি। আড্ডায় অংশগ্রহণকারী প্রায়…

নদী গানের জন্ম দেয়, নদী কবিতার জন্ম দেয় : সুমনা খান 

মনে ও মগজে প্রায়ই নদীর চলাচল টের পাই। সেই নদীর, যে নদীতে আমরা কাটিয়েছিলাম জীবনের হলুদ এক বিকেল। নাম জানি না সে নদীর, রূপ জানি! বাংলার প্রায় ২৪,১৪০ কিলোমিটার জুড়েই তো সেই রূপ, সুরের ধারা। আমার সেই বিকেল সুখই হয়ত নদীর কাছে চিরঋণী করে রাখে আমাকে। তাই নদীর কথা ভাবি। আমরা জলের মানুষ, আমাদের সকল কিছুই নদীকেন্দ্রিক। নদী গানের জন্ম দেয়, নদী কবিতার জন্ম দেয়। আনন্দ-বিরহের-ভালোবাসার সাক্ষী নদী। নদীর তীরেই গড়ে ওঠে যান্ত্রিক জীবন, শিল্প কারখানা, এসব শিল্প কারখানা আবার আমাদের অর্থের জোগান দেয়। বলা চলে, নদী বাঁচলে দেশ বাঁচে।…