নদী রক্ষায় গণআন্দোলন সৃষ্টির লক্ষে রংপুরে নদী চিত্রপ্রদর্শনী

দেশের নদ- নদীগুলোর অবস্থা তুলে ধরে তা রক্ষায় গণআন্দোলন সৃষ্টির লক্ষ্যে প্রথমবারের মতো নদী চিত্রপ্রদর্শনী হয়েছে রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কের দু’পাশে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের তোলা দেড়শ’ আলোকচিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। এতে নদী দখল, দূষণ, নদীতে ফসল ফলানো, নদী ক্রমে নালায় পরিণত হওয়াসহ নানান করুণ চিত্র ফুটে উঠেছে। ২৩ অক্টোবর, মঙ্গলবার সকালে মোবাইল ফোনে উদ্বোধনী বক্তব্য দিয়ে প্রদর্শনীটির উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। রিভারইন…

তিব্বতে বিশাল ধসে আটকে গেল ব্রহ্মপুত্র

ভারত :  তিব্বতে নদী পথ জুড়ে বিশাল পাহাড়ি ধস। আর তার জেরেই আচমকা হড়পা বানে ভেসে যেতে পারে অরুণাচল প্রদেশের একটি বিস্তীর্ণ এলাকা। চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে এই ধসের খবর পাওয়ার পরই সতর্কতা জারি করল অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলা প্রশাসন। সূত্রে খবর, অরুণাচল প্রদেশের আপার সিয়াং এবং পূর্ব সিয়াং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সিয়াং নদীর জলস্তর গত কয়েক দিনে দু’মিটারেরও বেশি কমে গিয়েছে। আপার সিয়াং-এর জেলাশাসক ডুলি কামডুক বলেন, ‘‘টুটিং-এর কাছে জলস্তর ২ মিটারের বেশি নেমে যায়। তখনই আমরা সন্দেহ করেছিলাম, নদীর উজান পথে কোথাও বাধার সৃষ্টি…

নদী বাঁচাতে অপূর্ব এক আত্মদানের কথা : গওহার নঈম ওয়ারা

নদী বাঁচাতে জীবন দিলেন তিনি। জন্ম হলো এক মর্মান্তিক বিয়োগগাথার, শ্রদ্ধায় অবনত হলো মস্তক। ভারতের গঙ্গা নদীকে দূষণ থেকে বাঁচাতে চেয়েছিলেন তিনি। করেছিলেন ১১১ দিন অনশন। সরকার তাঁর কথা শোনেনি। অনশনরত অবস্থাতেই ভারতের হরিদ্বারে শেষনিশ্বাস ত্যাগ করলেন তিনি। গঙ্গাকে বাঁচাতে বহু লড়াই করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এই মানুষটির নাম জি ডি আগরওয়াল। গত ২২ জুন থেকে হরিদ্বারে অনশনরত ছিলেন তিনি। সরকার আবেদন শোনেনি, তিনিও ছাড়লেন এই নিষ্ঠুর পৃথিবীর মায়া। জি ডি আগরওয়াল স্বামী জ্ঞানস্বরূপ সানাদ নামেও পরিচিত ছিলেন। পরিবেশকর্মী জি ডি আগরওয়াল ১১১ দিন অনশনরত ছিলেন। গত বুধবার উত্তরাখন্ড পুলিশ…

আধুনিক ভারতীয় সভ্যতার বিষম ভয়ঙ্কর দিকগুলি তাঁহারা নিজেদের প্রাণ দিয়া দেখাইয়া গেলেন

জাহ্নবী-যোদ্ধা বাইশে জুন হইতে এগারো অক্টোবর— প্রায় চার মাসের যুদ্ধ তবে শেষ হইল। ছিয়াশি বৎসর বয়সে জি ডি অগ্রবাল, সন্ন্যাসগ্রহণের পর যাঁহার নাম হইয়াছিল স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ, চার মাস পূর্বে, বাইশে জুন গঙ্গাদূষণের নিরাময়কল্পে আমরণ অনশনের মাধ্যমে যে যুদ্ধটি শুরু করিয়াছিলেন, তাহা সমাপ্ত হইল। দীর্ঘ অনশনের ফলে তাঁহার দেহ জীর্ণ ও অসুস্থ হইয়া পড়িয়াছিল, কিন্তু নিজের সঙ্কল্প হইতে তাঁহাকে এক বিন্দু টলানো যায় নাই। এত বড় যুদ্ধ দিয়াও কোনও ভাবে তিনি তাঁহার কল্পনার পবিত্রপ্লাবিনীকে ফিরাইয়া আনিতে পারেন নাই। ফিরাইয়া আনা অসম্ভব ছিল। কেননা যে নদীকে তিনি ও তাঁহার মতো অসংখ্য…

গঙ্গা দূষণের প্রতিবাদে ১১১ দিন টানা অনশন : মারা গেলেন জিডি আগরওয়াল

ভারতের গঙ্গা নদী বাঁচাতে ১১২ দিনের আমরণ অনশনের পর অবশেষে মারা গেলেন অধ্যাপক জি ডি আগরওয়াল । গঙ্গা নদীতে বাঁধ দেয়ার প্রতিবাদে গত ২২ জুন থেকে হরিদ্বারে আমরণ অনশন করা দেশটির কানপুর আইআইটি সাবেক অধ্যাপক জি ডি আগরওয়াল বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ভারতে সব হাইড্রো ইলেক্ট্রিক প্রজেক্ট বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। অনশনের ১১১ দিনের মাথায় অধ্যাপক আগরওয়ালকে মঙ্গলবার পানি পানের জন্য অনুরোধ করেছিলেন ডাক্তাররা। কিন্তু তিনি পানি পান করেননি। এর পরে তার হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে বুধবার মারা যান তিনি। মারা যাওয়ার আগে অধ্যাপক…

স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন সোহাগদল ইউনিয়নের গনমান লবণের মিল

পিরোজপুরের স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে পাল্টে যাচ্ছে ওই এলাকার মানচিত্র। নদীগর্ভে বিলীন হচ্ছে দক্ষিণ কৌরিখাড়া, গনমান ও পূর্ব সোহাগদল গ্রামের বসতঘর, বাগানবাড়ি, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। আশির দশকের শেষ দিকে নদীভাঙন শুরু হয়ে এখনো তা অব্যাহত রয়েছে। অব্যাহত এ নদীভাঙনের ফলে উপজেলার গনমান, ছারছীনা, দক্ষিণ কৌরিখাড়া, উত্তর কৌরিখাড়া, শান্তিহার, কুনিয়ারী, ব্যাসকাঠি, জলাবাড়ী, পূর্ব সোহাগদল সেহা্গংল এলাকার হাজার হাজার একর ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদের অনেক বসতভিটে সর্বনাশা সন্ধ্যার গর্ভে হারিয়ে গেছে। ছবি ও সংবাদ সূত্র : কালের কণ্ঠ। রিভার বাংলা ডটকম

পশুর নদী : এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলায় অবস্থিত

নদীমার্তৃক বাংলাদেশের আনাচে কানাচে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী৷তবে দেশের অন্যান্য এলাকার চেয়ে দক্ষিণাঞ্চলে নদীর সংখ্যা অনেক বেশি৷ পশুর নদী : বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী৷ ১০৪ কিলোমিটার দীর্ঘ এ নদীটি বাংলাদেশের গভীরতম নদীগুলোর একটি৷ খুলনা জেলার বাজুয়া ইউনিয়নে কাজিবাছা নদী থকে উৎপত্তি হয়ে সুন্দরবনের শিবসা নদীতে মিশেছে৷ বঙ্গোপসাগরের কাছে এ নদী কুঙ্গা নদী নামে পরিচিত৷ সূত্র: ডয়েচে ভেলে । রিভার বাংলা ডটকম

৪ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে নদী বিষয়ক সেমিনার

সেমিনার

  জাতীয় নদী রক্ষা কমিশন এবং রিভারাইন পিপলের যৌথ আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নদী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। নদী ও জীবন: সুরক্ষা কৌশল এবং আমাদের অঙ্গীকার ‍শীর্ষক সেমিনারটি আগমী ৪ আগষ্ট, শনিবার, ২০১৮ ইং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলায়তনে অনুষ্ঠিত হবে। রিভার বাংলা ডটকম